শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
পূর্ব বিরোধের জেরে জাকিরের ওপর নৃশংস আক্রমণ, থানায় মামলা দায়ের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শের-ই বাংলার নাতি রাজুর স্ত্রী ও ছেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ আলীকদমে ছাত্র শিবিরের উপশাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি মামলা বাণিজ্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম এর উদ্যোগে সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান ভুয়া সাংবাদিকতার অভিযোগ প্রয়াত সম্পাদক মতিন সারোয়ারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে জাতীয় পতাকা উত্তোলন

গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম এর উদ্যোগে সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ Time View

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে এই পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এতে অংশ নেন
গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য।

এরপর সংসদ সদস্য মোঃ আব্দুল করিম বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী কম থাকায় সেবার ওপর চাপ সৃষ্টি হচ্ছে এবং সেই চাপ সরাসরি রোগীদের ওপর গিয়ে পড়ছে। এতে অনেক সময় চিকিৎসাসেবা পেতে বিলম্ব হয়।

তিনি আরও বলেন, একটি জেলা সদর হাসপাতাল হিসেবে এখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাই পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা অত্যন্ত জরুরী।জনবল সংকটসহ হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo