
মো. আবু সুফিয়ান, আলীকদম(বান্দরবান) প্রতিনিধি।
২৭ ফেব্রুয়ারি, ২০২৬(জুমাবার) আলীকদম উপজেলা আব্বাস কারবারি পাড়া উপশাখা ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্বে করেন উপজেলা সেক্রেটারি মো. আব্দুল কাদেরের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা খিজির আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নয়াপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মুরাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জনাব হৃদয় চৌধুরী, আলীকদম উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. আমজাদ সাদেকী। এসময় উপস্থিত ছিলেন ছাত্র নেতা রিদুয়ানুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এক সুবর্ণ সুযোগ নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করে নেওয়ার। এই পবিত্র মাসে সকলকে বেশি বেশি ভালো কাজ, নামাজ, সদকাহ করার আহবান জানান।
Leave a Reply