মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত আগামী ১৮ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী,পালন করবে নাগেশ্বরী উপজেলা তাঁতীদল অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়েও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিব বলেন, তারেক রহমান–এর সৌজন্য সাক্ষাৎ মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম–এর বাসায় ইতিবাচক রাজনীতির বার্তা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত ভাই হলেও ছাড় নয়, দলের ক্ষতি করলে সম্পর্কও ছিন্ন-…….এস এম জাহাঙ্গীর হোসেন উত্তর-দক্ষিণ মহানগর যুবদলের নেতাদের উচ্ছ্বাস; উপস্থিত কেন্দ্রীয় সভাপতি মুন্নাসহ শীর্ষ নেতারা ক্ষমতার পালাবদল: নতুন সরকার ঘিরে ক্রীড়াঙ্গনে সংস্কারের প্রত্যাশা তায়কোয়ানডোর ‘সার্টিফিকেট বানিজ্য’ ও অবৈধ গ্রেডিং টেস্ট: শংকর কুমার রায়ের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ

ভাই হলেও ছাড় নয়, দলের ক্ষতি করলে সম্পর্কও ছিন্ন-…….এস এম জাহাঙ্গীর হোসেন

  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ Time View

সুমন খান:

ঢাকা-১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে বলেছেন, “আমার ভাই যদি এমন কোনো অপরাধ করে যাতে দলের একচুল পরিমাণ ক্ষতি হয়, আমি কিন্তু ভাই চিনবো না।
সোমবার সকালে নিজ বাসভবনে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিজয়-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দলের ক্ষতি হয়—এমন কোনো কাজ করা যাবে না। সবাইকে বৈধ ব্যবসা করার পরামর্শ দিয়ে তিনি জানান, অবৈধ কোনো কর্মকাণ্ডে দলীয় কেও জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
সামাজিক বিচার-আচার কম করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে প্রচলিত আইন রয়েছে—আইনের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। অন্যথায় তার কাছে আসার পরামর্শ দেন তিনি। তিনি সতর্ক করে বলেন, এলাকাভিত্তিক বিচার করলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে এবং মানুষ বলতে পারে টাকা নিয়ে রায় দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, তার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি তাকে জানাতে। প্রমাণ পেলে তিনি নিজেই মামলা করবেন বলেও জানান।
তিনি আরও বলেন,আগে থানায় বিচার পেতেন না—এখন বিচার পেতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নির্দেশনা দিয়ে তিনি বলেন, অপ্রয়োজনে থানায় অবস্থান না করে নিজ নিজ সাংগঠনিক ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, এলাকার যেসব কাজ আগে করা জরুরি, সেগুলো স্থানীয়দের পরামর্শ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। নিজে অপরাধ করবেন না এবং দলীয় নেতাকর্মীদেরও অপরাধ না করার পরামর্শ দেন তিনি।
দলের চেয়ারম্যান যেভাবে রাজনীতি করতে চান এবং জনগণ যেভাবে দেখতে চায়—সেভাবেই রাজনীতি করা হবে উল্লেখ করে তিনি বলেন, ভালো-মন্দ মিলিয়েই দল। আমরা ভালোটা রাখবো, খারাপটা পরিহার করবো। যারা খারাপ কাজ করতে চান, তাদের অনুরোধ করবো, ভালো হয়ে যান। আমরা পাশে থেকে সহযোগিতা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo