রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Title :
ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি .. আমিনুল হকের তায়কোয়ানডো ফেডারেশন: রানার ২৮ বছরের ‘সামাজ্যে’ এনএসসির হানা, বেরিয়ে এলো আর্থিক অনিয়মের ভয়াবহ চিত্র বরিশাল-২ আসনে জামানত হারালেন ৬ এমপি প্রার্থী নির্বাচনের পর দুঃসংবাদ পেলেন তিন বিএনপি নেতা গাইবান্ধায় জর্জ কোর্টের মহুরিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা। মোঃ সুজা মিয়া নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল কুমিল্লার দেবিদ্বার থেকে এমপি নির্বাচিত হাসনাত আবদুল্লাহকে দেশ-বিদেশে অভিনন্দন অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত বহু অনিয়ম ও অব্যবস্থাপনায় মেতে উঠেছে বাংলাদেশ তায়কোয়ানডোর বাবলু ও এরশাদ

বরিশাল-২ আসনে জামানত হারালেন ৬ এমপি প্রার্থী

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ Time View

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে প্রতিদ্বন্দ্বি ৮ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী প্রয়োজনীয় আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। আসনটির ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। জামানত বাজেয়াপ্তদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির (জেপি) আব্দুল হক। তিনি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট। জাতীয় পার্টির এমএ জলিল। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন। তিনি হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২১ ভোট। বাংলাদেশ জাসদের মো. আবুল কালাম আজাদ। তিনি মোটরগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৫ ভোট।,গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ। তিনি ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭০০ ভোট এবং এনপিপির সাহেব আলী। তিনি আম প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৫ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭৫। ফলে এ আসনের উল্লেখিত ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ প্রসঙ্গে বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। প্রসঙ্গত, বরিশাল-২ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাষ্টার মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo