শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
গাইবান্ধায় জর্জ কোর্টের মহুরিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা। মোঃ সুজা মিয়া নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল কুমিল্লার দেবিদ্বার থেকে এমপি নির্বাচিত হাসনাত আবদুল্লাহকে দেশ-বিদেশে অভিনন্দন অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত বহু অনিয়ম ও অব্যবস্থাপনায় মেতে উঠেছে বাংলাদেশ তায়কোয়ানডোর বাবলু ও এরশাদ ঢাকা-১৬ আসনে পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের নোয়াখালী-৫ আসনে সাম্প্রতিক দৃশ্যটি যেন সেই বিরল সৌন্দর্যেরই এক প্রতীকী ছবি রাজশাহী-১ আসনে ভোটগ্রহণ শেষ বিপুল ব্যবধানে এগিয়ে ‘দাঁড়িপাল্লা গাইবান্ধায় ৪টিতে জামায়াত ও একটিতে বিএনপির জয়

চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত বহু

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ Time View

আন্তর্জাতিক রিপোর্টার: মো: সেলিম রানা

চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর ২০২৬: নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর এক অঙ্গীভূত আনসার সদস্য নিহত হয়েছেন।আজ ভোররাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় অতিক্রম করার সময় ২৩ জন সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আনসার সদস্য মোঃ আব্দুল জব্বার নিহত হন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম বিএনএস হাসপাতাল-এর আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং আরও সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত আব্দুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাতে। তিনি পতেঙ্গায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এ কর্মরত ছিলেন।ঘটনায় বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, গতকাল সারাদেশে নির্বাচনী দায়িত্বে বাহিনীর ৫ লাখ ৭৬ হাজারেরও বেশি সদস্য নিয়োজিত ছিলেন। বিপুল সংখ্যক সদস্যকে নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং দায়িত্ব শেষে ফেরত আনা ছিল বড় চ্যালেঞ্জিং দায়িত্ব। দেশের অন্য কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর না পাওয়া গেলেও চট্টগ্রামের এই মর্মান্তিক ঘটনা বাহিনীর সদস্যদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।বাংলাদেশ আনসার ও ভিডিপি পরিবার নিহত সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত সকল আনসার সদস্যের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo