
১৩৫তম ঈছালে সওয়াব মাহফিল ও আখেরী মুনাজাতে লাখো মুসল্লির ঢল
সুমন খান :
দুনিয়ার মোহই সব গুনাহর উৎস, ঈমান শুদ্ধ করো—শুদ্ধ মানুষের দ্বারাই ইসলামের আলো মানুষের হৃদয়ে পৌঁছে যায়।ছারছীনা দরবার শরীফের গদিনশীল পীর আমিরে হিজবুল্লাহ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন সোমবার বাদ জোহর আখেরী মুনাজাতে এ আহ্বান জানান।মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দরবার শরীফের ১৩৫তম ঈছালে সওয়াব উপলক্ষে অনুষ্ঠিত এ মহামানবীয় জমায়েতে লাখো মুসল্লির ঢল নেমে আসে নেছারাবাদের আধ্যাত্মিক ময়দানে। সন্ধ্যা নদীর তীর ঘেঁষে নির্মিত বিশাল মাঠ আলোকিত হয়ে ওঠে ঝিকির, কোরআন তিলাওয়াত ও দোয়ার সুরে—যা সৃষ্টি করে এক পবিত্র ও আবেগঘন পরিবেশ।ছারছীনার ঐতিহ্য ও ইসলাম প্রচারের ভূমিকা স্মরণ,আখেরী মুনাজাতের আগে বক্তব্যে পীর সাহেব তাঁর দাদা পীর হযরত মাওলানা শাহ সুফি নেছারুদ্দীন আহমদ (রহ.)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,ছারছীনা দরবার শরীফ তাঁর হাতেই প্রতিষ্ঠিত, ইসলাম প্রচারের যে দীপশিখা তিনি জ্বালিয়েছিলেন, তা শত বছরের আধ্যাত্মিক ইতিহাসে আজো জ্যোতি ছড়িয়ে যাচ্ছে।তিনি অভিযোগ করে বলেন,সমাজে এখনো একদল লোক রয়েছে যারা আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাসহ বিভিন্ন দীনী প্রতিষ্ঠানের দখলদারিত্বে উৎসব করছে। নৈতিকতা ও মানবিকতা ছাড়া দ্বীন পূর্ণতা পায় না। সুন্নাহকে অবহেলা করার প্রবণতা বেড়ে গেছে—মুমিনদের এ বিষয়ে সতর্ক থাকতে,হবে,দোয়াবেগমখালেদা,জিয়ার,রোগমুক্তির জন্যও,আখেরী মুনাজাতে সাবেক প্রধানমন্ত্রী,বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন ছারছীনা পীর ও আল জাজিরার রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব আস,সায়দানী লাখো মানুষের সমাবেশ,ছারছীনা,পরিণত,পবিত্র,আবহে,মাহফিলে দেশ–বিদেশের ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী ও বঞ্চিত রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।গোটা ছারছীনা এলাকাজুড়ে ছিল লাখো মুসল্লির ঢল। সারি সারি ছাউনিতে সাজানো বিশাল ময়দান রূপ নেয় এক শান্তিপূর্ণ, আধ্যাত্মিক, পবিত্র আবহের।আখেরী মুনাজাতের সময় সবাই আবেগভরে আল্লাহর কাছে দোয়া করেন। ত্যাগ, অনুতাপ ও প্রার্থনার মধ্য দিয়ে মাহফিলের শেষ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Leave a Reply