শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

মিরপুরে চায়না নাগরিকের ব্যাগ থেকে টাকা চুরি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হয়ে যুবক গ্রেফতার, নগদ টাকা উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৬১ Time View

সুমন খান:

রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর একটি চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। গত ১৭ আগস্ট মিরপুর ১০ নম্বর গোলচক্করে চীনা নাগরিকের ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চীনা নাগরিকের বন্ধু বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে পুলিশ মামলা রুজু করেন।

মামলা দায়েরের পরপরই মিরপুর মডেল থানার সাহসী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমান, নেতৃত্বে মিরপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে। সিসিটিভির মাধ্যমে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়।

পরবর্তীতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকা থেকে, সরাসরি ঘটনার সঙ্গে জড়িত সাব্বির (১৯) নামের এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার নিকট থেকে চুরি হওয়া টাকার মধ্যে নগদ ২,৫০০/- (পঁচিশ শত) টাকা উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার থানার সূত্রে জানায়, গ্রেফতারকৃত সাব্বিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানায়, ব্যস্ততম মিরপুর ১০ নম্বর গোলচক্কর এলাকায় প্রায়ই খুচরা চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
গণ মাধ্যমে সাক্ষাৎকারে সৎ এবং সাহসী অফিসার মিরপুর মডেল থানার সাজ্জাদ রোমান বলেন,
পুলিশের দাবি, এ ধরনের অপরাধ প্রতিরোধে এলাকায় টহল জোরদার করা হবে এবং সিসিটিভি ক্যামেরা নজরদারি আরও শক্তিশালী করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo