শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

রূপনগরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজন: TEDx অনুষ্ঠানে তরুণদের অনুপ্রেরণামূলক বার্তা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View

আশরাফুল বাবু:

গত ১৬ই আগস্ট ২০২৫, রাজধানীর মিরপুর রূপনগরে অবস্থিত মনিপুর স্কুল অ্যান্ড কলেজ শাখা-১ এর দশম শ্রেণীর শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে রূপনগর কলেজ ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য TEDx অনুষ্ঠান।

অনুষ্ঠানের নেতৃত্ব দেন জনাব লাজিম মুস্তাহাব আদিব। সঞ্চালনায় ছিলেন আবরার আল শাকি, ফারিহা তাসনিন মোমো, ফারহান তানভিন, ফাহমিদ ও নাভিদ আল হাসান। সহ-আয়োজক ছিলেন ফাওজিয়া তাবাসসুম ওহি এবং মাহবুবা শিকদার। উপস্থাপনায় ছিলেন ফারিহা তাসনিন মোমো।

প্রধান বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব নাঈম আশরাফ, সাদমান সাদিক, তাজওয়ার মোস্তফা, আহসান হাবীব, মাহিম, শাকিল ইকরামুল, নাজিম উদ দৌলা, উৎশো, শুভ, গাজী মাহতাব, আসিফ ও ইসতিয়াক। তাঁরা তরুণ প্রজন্মকে জীবনের সফলতা-ব্যর্থতা, অধ্যাবসায়, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যশিল্পী দীপা খন্দকার। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড Disonance, METALL WAVE এবং শিরোনামহীন। কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন শেখ ইশতিয়াক।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তাওহিদুল ইসলাম তন্ময়, আজমাইন মোশারফ মুগ্ধ, আন্নিতা ফাতেমা জোয়ারদার, শাহরিয়ার আরাফ, হাবিবুর রহমান, মাইশা সাগুপ্তা আরবিসহ আরও অনেকে।

তরুণ বক্তারা বার্তা দেন—জীবনে বড় হতে হলে অধ্যবসায়, পরিশ্রম, ধৈর্য ও সততা অপরিহার্য। কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। পিতা-মাতাকে সম্মান করা এবং মানুষকে মূল্যায়ন করার গুরুত্বও তুলে ধরা হয়।

বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাত ১০টায় সমাপ্তি ঘটে অনুপ্রেরণামূলক এই TEDx অনুষ্ঠানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo