শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁ/জ নারী, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস.. এখনো খুঁজে পাওয়া যায়’নি

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬২ Time View

সুমন খান:

রাজধানী গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। গত রবিবার (২৭শে জুলাই ২০২৫ ইং) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ঐ নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। দুই ভাই – লোটন ও শোভনের বোন জ্যোতি বর্তমানে হোসেন মার্কেট এলাকায় বাস করতেন এবং একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন।

রিপোর্টটি লেখা পর্যন্ত সোমবার (২৮ জুলাই) বেলা ১২.৩০টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ নারীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ঐ নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঐ নারীকে উদ্ধারের চেষ্টা চালায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহিন আলম বলেন, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর নিখোঁজ ঐ নারীর সন্ধান চালাচ্ছেন। ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। আমরা অভিযান অব্যাহত রেখেছি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। ওই নিখোঁজ নারী দুটি সন্তান আজও পথ চেয়ে বসে আছে কখন মা আসবে। কখন মাকে জড়িয়ে ধরে একটু ঘুমিয়ে থাকব আকুত আবেদন দুটি ছেলের। সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়টি অতি দ্রুত ভাবে আপনারা পদক্ষেপ নেন। মেইন হলে ডাক না খোলা রাখার কারণে আজ নিখোঁজ এই নারীকে দ্রুত আত্মীয় নিকট স্বজনের হাতে আমার আকুল চেষ্টা জানাচ্ছেন টঙ্গী এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo