শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বিমান দুর্ঘ*টনায় নিহ*ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিউল বরিশালে চির নিন্দ্রায় শায়িত

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬৬ Time View

রাহাদ সুমন,বরিশাল থেকে:

ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিউল করিমের লাশ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে দাফন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১০টায় বরিশালের স্থানীয় চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামিউলের নানার বাড়ি দেশখাগকাটা গ্রামে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর খরকি ওয়ার্ডের শামিম চৌকিদারের ছেলে

সামিউল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। স্কুলছাত্রের মর্মান্তিক এ অকাল মৃত্যুতে গোটা উপজেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। পরিবারে বইছে শোকের মাতম। তাকে শেষবারের মতো দেখতে হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় করে। সবকিছু মিলিয়ে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

জানা গেছে, শিশু-সন্তানকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সামিউলের নানা আবু জাহের মালও আদরের নাতিকে হারিয়ে দিশেহারা। তিনি জানান, এই মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।

তার নাতির মতো আর যেনো কোনো শিশুর প্রাণ এভাবে অবলীলায় ঝরে না যায়। এবং সরকারের কাছে আবেদন রাখেন, জনবসতিপূর্ণ এলাকাসমূহে যেনো প্রশিক্ষণ বা যুদ্ধ বিমান চালানো রোহিত করা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo