শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

আজ নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন’র শুভ জন্ম দিন

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৭৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৫ জুলাই বরিশালের বানারীপাড়ার অমিত সাহসী প্রথিতযশা সাংবাদিক রাহাদ সুমনের শুভ জন্মদিন। ১৯৭৯ সালের এইদিনে তিনি তার মায়ের কোল আলোকিত করে সুন্দর এ ধরণীতে আগমন করেছিলেন। নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন গত দুই যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতার মহান ও চ্যালেঞ্জিং পেশায় ব্রত থেকে সমাজ,
দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন।
পাঠক নন্দিত দৈনিক ইত্তেফাক, সমকাল, কালেরকন্ঠ, আজকের কাগজ,নিউনেশন, আজকের বার্তাসহ শীর্ষ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে কাজ করে তিনি সাংবাদিকতায় বিশেষ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং অর্জন করেছেন ব্যাপক পরিচিতি, যশ ও খ্যাতি। আবার সাংবাদিকতার এ পিচ্ছিল ও কন্টকাকীর্ণ পথে চলতে গিয়ে তাঁকে বার বার হামলা-মামলা ও ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে।
অদম্য মেধাবী রাহাদ সুমন বানারীপাড়া প্রেসক্লাবের দুইবার সাধারণ সম্পাদক ও ১৭ বার সভাপতির পদ অলঙ্কিত করেন। ১৯৮৫ সালে বানারীপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলেও রাহাদ সুমনের সুযোগ্য নেতৃত্বে পৌর শহরের প্রাণকেন্দ্রে সাংবাদিকদের আপন নিলয় নিজস্ব প্রেসক্লাব ভবন নির্মিত হয়েছে।
তিনি শুধু একজন মেধাবী সাংবাদিকই নন বিশিষ্ট শিক্ষানুরাগীও। গুণী সাংবাদিক
রাহাদ সুমন জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তিন বার ও দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির একবার সভাপতির দায়িত্ব পালণ করেন। তিনি বানারীপাড়া ডিগ্রি কলেজ ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গর্ভনিংবডি এবং বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুল ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কমিটিরও সদস্য ছিলেন।
এছাড়াও তিনি বানারীপাড়ার প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে রয়েছেন। তার শুভ জন্মদিনে হাজারো মানুষ ফেসবুক ও মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অনিঃশেষ অভিনন্দন ও অফুরান শুভেচ্ছা জানিয়েছেন।
জন্মদিনে শুভেচ্ছা জানানোয় তিনিও তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
[১৫/৭, ১১:৪৬ PM] রাহাদ সুমন: আজ নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন’র শুভ জন্ম দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo