শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুল মন্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪৭ Time View

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়ায় একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুল মন্নান (৮৫) আর নেই। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্ট্রোকজনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন( ইন্না… রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম এসএম আব্দুল মন্নান পূর্ব সলিয়াবাকপুরসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ছিলেন। এদিন সোমবার) বাদ আসর বানারীপাড়া পৌরভবন চত্বরে প্রথম ও বাদ এশা সৈয়দকাঠি ইউনিয়নের ভানান গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। সোমবার বাদ আসর পৌরভবন চত্বরে জানাজার পূর্বে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) আহসান হাফিজ । এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo