শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বরিশালে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’র প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২২২ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি

বরিশালে নাগরিক উদ্যোগ এর আয়োজনে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড ও এফজেএস এর সহযোগিতায় নাগরিক উদ্যোগ এর “মানবাধিকার রক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব” এর প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলা অফিসার্স মিলনায়তন অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিশ্চয়ই এটি একটি ভাল প্রকল্প নিয়ে নাগরিক উদ্যোগ কাজ করছে এর জন্য ধন্যবাদ জানাই তবে প্রকল্পটি যাদের জন্য বা যাদের সাথে কাজ করবেন এবং সংশ্লিষ্ট অংশীজনদেরকে অবশ্যই সম্পৃক্ত করে সঠিকভাবে বাস্তবায়ন করবেন। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), বরিশাল জেলা শাখার সভাপতি
বীরমুক্তিযোদ্ধা ললিত কুমার দাসের সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগের ক্যাম্পেইনার উত্তম কুমার ভক্তের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজলা সমাজসেবা অফিসার,
শারমিন সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, নাহিদ আদরিন, আইসিডিএ’র উপদেষ্টা আনোয়ার জাহিদ, রান এর ,নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম, পিডিও’র সম্পাদক রনজিৎ দত্ত, নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত প্রমুখ । সভায় এছাড়াও উপস্থিত ছিলেন দলিত জনগোষ্ঠীসহ ৩৮ জন অংশীজন। সভায় বক্তাগন অনগসর দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও সমাজে বিদ্যমান জাতপাত ভিত্তিক বৈষম্য লাঘব করার লক্ষ্যে শুরু হওয়া প্রকল্পের সঠিক বাস্তবায়ন বিষয়ে পরামর্শ দেন এবং নাগরিক উদ্যোগকে ধন্যবাদ জানান। ###

ছবির ক্যাপশন; বরিশালে মানবাধিকার রক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’র প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo