শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

স্বরূপকাঠি চিলতলা বাজারে অগ্নিকাণ্ড

  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭৯ Time View

স্বরুপকাঠির প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের চিলতলা বাজারে আজ রবিবার সকাল ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইউনুস মেকার, মো. রিয়াদুল ইসলাম ও মো. বাদশা মিয়ার মালিকানাধীন তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর জন্য পানি ও বালতির সাহায্যে চেষ্টা চালান। তাছাড়া স্থানীয় মালিকানাধীন ২ টি পানির পাম্প প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয়রা বলেন, নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশন ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় দ্রুত উপস্থিত হতে পারেনি। এছাড়াও, ফায়ার সার্ভিসের পৌঁছাতে নদী পারাপার এবং চলাচলের অনুপযোগী রাস্তা বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে আগুন নেভাতে প্রাতিষ্ঠানিক সহায়তা না পাওয়ায় ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়।

দৈহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে মালামালসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুনে দোকানে রাখা মুদিমাল, কসমেটিকস, ইলেকট্রনিক সামগ্রী ও কাঁচামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তারা সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দাবি করেছেন।

এ ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি চলছে।

এই ধরনের দুর্ঘটনা থেকে ভবিষ্যতে রক্ষা পেতে বাজার এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo