শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর বাজারে মোবাইল কোর্টে নগদ জরিমানাসহ সতর্ক করণ

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ Time View

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজারে ১৯ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১ টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ খাদ্য রাখা, পন্যের বডি রেড না থাকায় এবং দোকানে পন্যের মূল্য তালিকা না থাকায় সরোজমিনে মুদি ব্যবসায়ী নয়ন সাধুকে তিন হাজার টাকা এবং আশুতোষ সাধুকে তিন হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট পরিচালক মো. মেহেদী হাসান তানভীর । ভালুকা চাঁদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনি সকল ব্যবসায়ীদের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে ও নায্য মূল্যে পন্য বিক্রয়ের জন্য প্রতিটা দোকানে পণ্যের বিক্রয় মূল্য তালিকা হালনাগাদ করে ঝুলিয়ে রাখতে জোর তাগিদ দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাতক্ষীরা জেলা কমিটির সদস্য মো: হাসানুজ্জামান হাসান। পুলিশের এএসআই জাহিদুল ইসলাম কনস্টেবল নুর নবী, সামাউল ইসলামসহ এলাকার শতাধিক উৎসুক ভোক্তা সাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo