শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

নরসিংদীতে মাধবদীতে বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা, সন্তানদের পাল্টাপাল্টি অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬২ Time View

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি ।

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে আব্দুল গফুর (৮৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে মাধবদী থানার ছোট গদাইরচর এলাকায় এই গটনা ঘটে।

নিহতরে স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরেই গফুর মিয়ার এক ছেলে ও তিন মেয়েদের মধ্যে দোকান ভাড়ার টাকা এবং জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার যথারীতি ভাড়াটিয়াদের সাথে লেনদেন নিয়ে ভাইবোনদের সিদ্ধান্তের দিন নির্ধারিত ছিল। এদিনই সকালে তারা তাদের বাড়িতে গফুর মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বোনের অংশ থেকে বিতাড়িত করতে পরিকল্পিতভাবে পিতাকে হত্যাকে অভিযোগ উঠেছে ছেলে আব্দুর রহমানের বিরদ্ধে। অপরদিকে ভাইও অভিযোগ করছেন বোনেরাই তাকে বিপদগ্রস্ত করতে পিতাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।

মাধবদী থানার উপ-পুলিশ পরিদর্শক জুয়েল রানা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা সংক্রান্ত ও পারিবারিক বিরোধেরে জেরে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo