শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে১৮৩টি মোবাইল ফোন উদ্ধার দুইজন গ্রেফতার 

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ Time View

 

আশরাফুল ইসলাম বাবু:

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের ১৮৩টি মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাচালান চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম-খন্দকার তাওহিদ হাসান তুহিন ও মোঃ রাজন।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৮:৫৫ ঘটিকায় শাহআলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি শাহআলী থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের মোবাইল ফোন বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত  এলাকায় অভিযান পরিচালনা করে এবং তুহিন ও রাজনকে গ্রেফতার করে  ডিবি পুলিশের টিম। এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা  বিভিন্ন ব্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন ও একটি ক্যাশ মেমো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহআলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলফোন চোরাচালানের মাধ্যমে দেশে এনে বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo