শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

রাজউক উত্তরা জোনাল অফিস মতিঝিলে স্থানান্তর করলে কঠোর আন্দোলন

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৯২ Time View

 

মোঃ মিজানুর রহমান নিজস্ব প্রতিবেদক :

 

নাগরিক সেবা জনগণের দারপ্রান্ত থেকে ২০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার মতন হটকারী সিদ্ধান্ত অভিলম্বে বাতিল করতে হবে। রাজউকের উত্তরা জোনাল অফিসের এস্টেট ও ভূমি- ২ শাখার কার্যক্রম ক্লোজ করে মতিঝিল রাজউকের প্রধান কার্যালয়ে একিভূত করার আদেশ বাতিল করতে হবে।

আদেশ বাতিল করা না হলে মহাসড়ক অবরোধ সহ মতিঝিল রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করা হবে। উত্তরা রাজউক অফিস মতিঝিলে একিভূত করার আদেশের প্রতিবাদে উত্তরা টঙ্গী নিকুঞ্জ এলাকার প্লট ফ্ল্যাট ওনার ও রাজউক সংশ্লিষ্ট ব্যবসায়ীগন মঙ্গলবার বেলা ১১ টায় উত্তরা ৬ নং সেক্টরস্থ রাজউক জোনাল অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।

মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেন। উক্ত মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগের চান মিয়া বেপারী, আমান উল্লাহ ভূইয়া, আবু সায়েম সুমন, সাইফুল ইসলাম দুলাল, উত্তরার মনির হোসেন, মঞ্জুরুল ইসলাম, মাহমাদুল হক মামুন,জাহিদুল ইসলাম মন্ডল, জিয়াউর রহমান, মিরাজ উদ্দিন মিজান, আবুল কাশেম, আলমগীর হোসেন শিশির, সোহেল ইসলাম, আমীর হোসেন, সাখাওয়াত হোসেন, মহসিন খান, রফিকুল ইসলাম, সামসুল হক, টঙ্গীর আমীর হোসেন, কামরুল ইসলাম, নিকুঞ্জের আল আমিন, মনির হোসেন, রমজান মিয়া প্রমূখ। ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে রাজউকের উপ পরিচালক বরাবর স্বারকলিপি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo