শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Title :
ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন আত্মপ্রকাশ করলো টেলিভিশন জার্নালিস্ট ক্লাব (টিজেসি) মার্কিন তেল ট্যাংকার জ্বালিয়ে দিয়েছে ইরান মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ঠাকুরগাঁও বালীয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার মাহফিল বরিশালে বাস-মাইক্রোবাসের সং’ঘর্ষে নিহ’ত-২ বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার পেলেন উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আত্মপ্রকাশ করলো টেলিভিশন জার্নালিস্ট ক্লাব (টিজেসি)

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮ Time View

নিজস্ব প্রতিনিধি:

রাজধানী ঢাকায় ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত নতুন সংগঠন ‘টেলিভিশন জার্নালিস্ট ক্লাব (টিজেসি)’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে আগামী এক বছরের জন্য একঝাঁক উদীয়মান টেলিভিশন সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি-২০২৬ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়া।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস–এর রিপোর্টার আর কে রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ–এর আনজাম খালেক। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় টেলিভিশন–এর সাব্বির হোসেন।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন গাজী টেলিভিশন–এর রিপোর্টার গোলাম কিবরিয়া ও আনন্দ টেলিভিশন–এর রিপোর্টার ফরিদুল ইসলাম অপু। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশন–এর রিপোর্টার শফিকুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন চ্যানেল এস–এর রিপোর্টার মো. মারুফ হোসেন।

কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন এখন টেলিভিশন–এর রিপোর্টার আফজাল হোসেন, প্রচার সম্পাদক বিজয় টেলিভিশন–এর রিপোর্টার হৃদয় খান,

দপ্তর সম্পাদক বাংলা টেলিভিশন–এর মিজানুর রহমান।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সময় টেলিভিশন–এর রিপোর্টার দ্বীন মোহাম্মদ সাব্বির, বৈশাখী টেলিভিশন–এর রিপোর্টার রাজু আহমেদ এবং আরটিভি’র রিপোর্টার নয়ন মাহমুদ।

সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo