শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Title :
গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল শিক্ষা বোর্ড এইচএসসির রেজিষ্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ছাত্রকে দেখানো হলো ছাত্রী! স্বরূপকাঠীতে চুরির অপবাদ সইতে না পেরে অটোচালকের বিষপানে আত্মহত্যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ এর সাথে ভারতের হাইকমিশনার Pranay Verma-এর সৌজন্য সাক্ষাৎ অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি … বিএমএসএফ মাদক ও জুয়া সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ” সংসদ সদস্য সান্টুর ফেসবুক পোস্ট ভাইরাল পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল

বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫ Time View

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বানারীপাড়া ডাকবাংলো প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

তরুণ সমাজসেবী ও *বানারীপাড়া ব্লাড ব্যাংক*-এর প্রতিষ্ঠাতা মাইদুল ইসলাম রনির একক উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এই মহতী কর্মসূচি সম্পন্ন হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশ’ চক্ষু রোগী কোনো ফি ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা গ্রহণ করেন। আগত রোগীদের মধ্যে যারা হতদরিদ্র, তাদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ এবং চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোগীদের চোখের পাওয়ার পরীক্ষা ও ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা ফলো-আপ সেবা সহজে পেতে পারেন।
ক্যাম্পের উদ্যোক্তা মাইদুল ইসলাম রনি বলেন:”অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টাই ছিল আমাদের মূল লক্ষ্য। বানারীপাড়ার মানুষ যাতে অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”চিকিৎসা নিতে আসা বৃদ্ধ রহমত উল্লাহ (৬৫) জানান,বয়সের কারণে চোখে কম দেখতাম কিন্তু ডাক্তার দেখানোর সামর্থ্য ছিল না। আজ ফ্রিতে ডাক্তার দেখিয়ে ওষুধ পেলাম, আমাদের মতো গরিবের জন্য রনি খুব বড় উপকার করেছে।
প্রসঙ্গত, মাইদুল ইসলাম রনি দীর্ঘদিন ধরে বানারীপাড়া ব্লাড ব্যাংকের মাধ্যমে জরুরি রক্ত সরবরাহসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আজকের এই চক্ষু ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং একঝাঁক স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে রোগীদের সহায়তা প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo