শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না- ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী

  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৯৩ Time View

সুমন খান:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রস্তাবিত নীতিমালার আলোকে এখন থেকে কোন ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না। এক্ষেত্রে, যিনি চালক তিনি মালিক, এই নীতিকে প্রাধান্য দেয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ০৩:০০ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের সাথে এক মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কথা বলেন।

তিনি আরো বলেন, ব্যাটারিচালিত রিকশা কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও অনেক সমস্যা সৃষ্টি করছে। আমাদেরকে এসব সমস্যার সমাধান করতে হবে। বাস চলাচলকারী সড়কসহ মূল সড়কে যেন এসব ব্যাটারিচালিত রিকশা না চলে সেজন্য মালিক-শ্রমিক সবাইকে আহ্বান জানান। এছাড়া ঢাকা মহানগরের বাইরের ব্যাটারিচালিত রিকশা মহানগরে প্রবেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় ডিএমপি কমিশনার পরিবহন সেক্টরে সকল শ্রেণীর চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনরকম চাঁদাবাজি বরদাশত করা হবে না। পরিবহন মালিক-শ্রমিক কেউ যেন কাউকে কোন চাঁদা প্রদান না করেন। কেউ চাঁদা দাবি করলে তা নিকটস্থ থানা বা পুলিশ ফাঁড়িকে জানানোর জন্য তিনি উপস্থিত সকলকে অনুরোধ করেন।

সভায় অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এবং সেসব সমাধানে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা, ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারগণ, ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo