• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন ইটের রাস্তায় হাঁটতেই অসন্তষ্ট শিক্ষামন্ত্রী,বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা জসিমের নেতৃত্বে চলছে পপুলার ও জমজম? মাজার রোডে হোটেল ঘিরে অনুসন্ধানে নানা অভিযোগ গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন

কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং! তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা ও ভিডিও চিত্র ধারণের অভিযোগ

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মো: মেহেদী হাসান :
​কাঠালিয়া প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি):

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেচরি গ্রামে বান্দাকাটা-কৈখালী সংযোগ সড়কে একটি ছোট নালার ওপর নির্মাণ করা হচ্ছে প্রায় কোটি টাকা ব্যয়ের একটি ব্রিজ। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই নির্মাণকাজে বড় ধরনের নিয়মবহির্ভূত কাঠামোগত অনিয়মের মারাত্মক অভিযোগ উঠেছে।

​স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ব্রিজটির নির্মাণকাজে শতভাগ লোহার (স্টিল) সাটারিং ব্যবহারের কথা থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাজের শুরুতে মাত্র আনুমানিক ২০ শতাংশ লোহার সাটারিং ব্যবহার করা হলেও বাকি পুরো অংশেই ব্যবহার করা হয়েছে মানহীন কাঠ ও বাঁশের সাটারিং। সম্প্রতি এই ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, অপরিকল্পিত ও দুর্বল কাঠের সাটারিং ব্যবহারের ফলে সদ্য ঢালাই হওয়া ব্রিজটির ভারসাম্য যেকোনো মুহূর্তে নষ্ট হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

​এ বিষয়ে তদারককারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানায়, ঢালাইয়ের দিন সংশ্লিষ্ট কর্মকর্তারা সাইটে উপস্থিত ছিলেন। ঢালাইয়ে কাঠের ব্যবহারের কথা স্বীকার করে এক কর্মকর্তা বলেন, “কিছু কিছু জায়গায় কাঠ ব্যবহার করা হয়েছে।” তবে সরকারি নকশা ও চুক্তি অনুযায়ী শতভাগ স্টিল সাটারিংয়ের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কীভাবে কাঠের ব্যবহার মেনে নেওয়া হলো—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা তারা দিতে পারেননি।

​ঘটনার অনুসন্ধানে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা যখন ঘটনাস্থলে তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে যান, তখন বাধার মুখে পড়েন। অভি নামে এক ব্যক্তি নিজেকে সাইট ম্যানেজার পরিচয় দিয়ে সাংবাদিকদের কাজে সরাসরি বাধা সৃষ্টি করেন। শুধু তা-ই নয়, সাংবাদিকদের তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা তৈরি করতে তিনি নিজের মোবাইল দিয়ে পাল্টা সাংবাদিকদের ভিডিও চিত্র ধারণ করেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য ভয়ভীতি ও চাপ সৃষ্টির চেষ্টা করেন।

​একটি ছোট নালার ওপর বিশাল অঙ্কের সরকারি খরচে নির্মিত এই ব্রিজটির দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তা এখন চরম প্রশ্নের মুখে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ব্রিজটির সুরক্ষায় নির্মাণকাজ দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা