ঝিনাইদহ জেলার সৎ, সাহসী ও পেশাদার নারী সাংবাদিক শারমিন আরার ওপর অতর্কিত হামলার ঘটনায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)-এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের দায়িত্ব পালনের পথে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি—অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাংবাদিক শারমিন আরার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতৃত্বে সারা দেশে একযোগে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।সাংবাদিক নির্যাতন বন্ধ করুন—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি।