• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন ইটের রাস্তায় হাঁটতেই অসন্তষ্ট শিক্ষামন্ত্রী,বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা জসিমের নেতৃত্বে চলছে পপুলার ও জমজম? মাজার রোডে হোটেল ঘিরে অনুসন্ধানে নানা অভিযোগ গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন

সাংবাদিক আসাদ সবুজের ঘটনায় নিষ্ক্রিয়তা; বিএমএসএফের বরগুনা জেলা শাখার কার্যক্রম স্থগিত

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

সাংবাদিক নির্যাতন, পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রত্যাশিত সক্রিয়তা না থাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরগুনা জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়, সাংবাদিক নির্যাতন, পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএমএসএফের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বরগুনা জেলা শাখার প্রত্যাশিত সক্রিয়তা পরিলক্ষিত হয়নি। বিশেষ করে বরগুনায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক সমাজ প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করলেও জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে কেন্দ্রীয় কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।

কেন্দ্রীয় কমিটি মনে করে, সাংবাদিক নির্যাতন ও পেশাগত অধিকার রক্ষার প্রশ্নে নিষ্ক্রিয়তা সংগঠনের উদ্দেশ্য, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।
এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমএসএফের বরগুনা জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে জেলা শাখাকে সংগঠনের সভা-সমাবেশ ও সিদ্ধান্ত গ্রহণসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শাখার বর্তমান সাংগঠনিক অবস্থা ও নিষ্ক্রিয়তার কারণ উল্লেখ করে সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জেলা শাখার পক্ষ থেকে কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিএমএসএফ জানিয়েছে, জেলা শাখার ব্যাখ্যা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল
তারিখঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা