• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ ৫ কাঠা জমির দখল নিয়ে দুই ভাইয়ের সংঘাত, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন মুকুল আমিন বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম বঙ্গভবনে আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত মুখ এম মিরাজ হোসাইনের মৃত্যুতে পুরো মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম মিরাজ হোসাইন (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)।

অতিসম্প্রতি ব্রেন টিউমার অপারেশনের পর তার নন হজকিং লিম্ফোমা রোগ ধরা পরে। এরপর থেকে তিনি নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম ও বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া এসোসিয়েশনের সিনিয়র সদস্য এবং দৈনিক বনিক বার্তা পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন মৃত্যুকালে বাবা, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের স্বজন সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার জিয়া সড়কস্থ মুজাহিদ মঞ্জিলের বাসিন্দা সাংবাদিক এম মিরাজ হোসাইনকে শনিবার বেলা তিনটার দিকে ঢাকায় তার নিজ কর্মস্থল দৈনিক বনিক বার্তা কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে লাশবাহী ফিজিং গাড়িতে বরিশালে আনা হবে।

পরবর্তীতে আজ রবিবার সকাল দশটায় মরহুম এম মিরাজ হোসাইনকে বরিশাল প্রেসক্লাবে কার্যালয়ের সামনে এনে তার কফিনে শেষশ্রদ্ধা নিবেদন করা হবে। পরে সেখানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনকে দাফন করা হবে।

বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত ও প্রিয়মুখ সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় এবং জেলা কমিটিসহ বরিশাল জেলা উত্তর কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠক, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক, শোকার্ত পরিবারের সমবেদনা জানিয়ে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফেরাত কামনা করেছেন।

উল্লেখ্য, এম মিরাজ হোসাইন দীর্ঘদিন থেকে দৈনিক বণিক বার্তা পত্রিকার বরিশাল ব্যুরো হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন মিডিয়ায় কর্মরত থাকাকালীন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বরিশালের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা