• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ ৫ কাঠা জমির দখল নিয়ে দুই ভাইয়ের সংঘাত, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন মুকুল আমিন বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম বঙ্গভবনে আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সাইফুল ইসলাম //
বানারীপাড়া উপজেলা প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাসেল মুন্সীকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল এবং র‍্যাব-১ সিপিএসসি, গাজীপুরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি রাসেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার মো. সেরজাহান মুন্সীর ছেলে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ২০১২ সালের ২৭ নভেম্বর বানারীপাড়া থানায় অস্ত্র আইনে রাসেল মুন্সীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ০৯, জিআর নং-১৪৮/১২ এবং বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৬/১৩।

পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত রাসেল মুন্সীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা র‍্যাব-৮-এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে রাসেল মুন্সীর অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৮ ও র‍্যাব-১-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামি মো. রাসেল মুন্সীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা