
রাহাদ সুমন,
বরিশাল প্রতিবেদক:
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সময় টিভির যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি লস্কর আল-মামুনের দাদি সৈয়দুন্নেছা বেগম (১১০) মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টায় ঝালকাঠীর বীরমহল গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা সৈয়দুন্নেছা বেগম বীরমুক্তিযোদ্ধা মরহুম আঃ মান্নান লস্কর, সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা ও সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আঃ মালেক লস্কর, সাবেক সড়ক ও জনপথ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান লস্কর ও চাখার ফজলুল হক ইনস্টিটিউশনের সহকারি শিক্ষক আঃ হালিম লস্করের মা।
,মঙ্গলবার বাদ আসর বীর মহল গ্রামের বাড়ীতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে স্বামী ও দুই ছেলের কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।