• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Headline
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নানা বাড়িতে বেড়াতে এসে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বরিশালে ৩০দিনে ৯০৯ জন অপরাধী গ্রেপ্তার ছয় দফা দাবি, কর্মবিরতিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকেরা পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার বিদ্যুৎ-তেল-দ্রব্যমূল্য না কমালে সংসদ ঘেরাও কর্মসূচি দেয়া হবে ওসি হাবিবুর রহমানের অভিযানে ধরা পড়ল কুখ্যাত আলামিন, স্বস্তি ফিরল এলাকায় বিয়ের নামে প্রতারণার অভিযোগ: স্ত্রীর অধিকার চাইতে গিয়ে লাঞ্ছিত সাথী আক্তার গৌরনদীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকা ডাকাতি: অস্ত্রসহ এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-৪ আসনের কদমতলী থানা এলাকায় ১৯ লাখ টাকা ডাকাতি এবং কয়েকজনকে কুপিয়ে জখমের অভিযোগে স্থানীয় জামাত সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগিনা আসাদুজ্জামান সাব্বিরকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ৬ মে বিকেলে এই সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
মামলার এজাহার ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ডিএমপি’র কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন কাঁচা রাস্তার ওপর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসান তাঁর প্রাইভেটকারে করে যাওয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁদের পথ রোধ করে। অভিযোগ রয়েছে, আসামিরা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই হামলায় মো. হাসান, রনি, মোতালেব এবং নয়নসহ অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা গাড়িতে থাকা ব্যবসার নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কদমতলী থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আসাদুজ্জামান সাব্বিরকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পুরো বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা