• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী বানারীপাড়া ও উজিরপুরে ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যহত প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ; ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

বরিশালে যুবলীগ নেতার ওপর হামলা

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন শাখার যুগ্ন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাওন বালীর ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে।

আহতকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত শাওন বালী জানিয়েছেন, সোমবার দিবাগত রাত আটটার দিকে গৌরনদীর বাটাজোর বাসষ্ট্যান্ডে বসে একদল মাক্সপড়া যুবক অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা তার (শাওন) ব্যবহৃত মোবাইল ফোন, ম্যানিব্যাগ ও নগদ অর্থ লুট করে নেয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে স্বজনরা তাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেছেন। আহত শাওন বালী জানান, হামলার সময় রনি ও জনি নামের দুইজন হামলাকারীর নাম তিনি শুনতে পেরেছেন।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, হামলার ব্যাপারে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা