বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা হতে ১০,৩০০ পিস ইয়াবা উদ্ধার সহ হত্যা চেষ্টা মামলার ১ জন আসামী এবং সাজাপ্রাপ্ত ১ জন আসামী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭৫ Time View

কুমিল্লা জেলা থেকে:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী-৩৮৩ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী-০৩ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি-০২ জন গ্রেফতার, হত্যা মামলায়-২০৯ জন গ্রেফতার, ধর্ষণ মামলায়-১২১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জন গ্রেফতারসহ ১৭৬ টি অস্ত্র, ১৫১৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৬১০ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি-১০৮ জন অপহরণকারী গ্রেফতারসহ-১২০ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত-১৩৪ জন, জেল পলাতক-৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৭৮৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

৩। পৃথক একটি অভিযানে গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষিপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ বিল্লাল হোসেন (৪৩) নামক ০১ জন মাদক মামলার ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। পৃথক অপর একটি অভিযানে গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মোস্তফাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। শুভ চৌধুরী (২২) নামক ০১ জন হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

৫। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বিল্লাল হোসেন (৪৩) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার খেইয়াশ শশীরপাড় গ্রামের মৃত আমিনুল ইসলাম এর ছেলে এবং হত্যা চেষ্টা মামলার আসামী ২। শুভ চৌধুরী (২২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মোস্তফাপুর গ্রামের আলী হোসেন চৌধুরী এর ছেলে। প্রাথমিক অনুসন্ধানে আরো জানা যায়, পলাতক মাদক ব্যবসায়ী জুমন (৩২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর সাকিনস্থ আসামীর গোয়ালঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ টি পলিথিনের ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। উক্ত ব্যাগটি তল্লাশি করে বর্নিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। র‌্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুষরণের অংশ হিসেবে র‌্যাব-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo