
শাহনাজ পারভীন শানু উত্তরা থেকে:
আজ-১৭ই মার্চ রাজধানী কামারপাড়ায় বাবর আলী ফাউন্ডেশন এর উদ্যোগে এক বিশাল ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানটি ২.৩০মিনিটে রাজধানী(উত্তরা)কামারপাড়ায় অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মো: সেকান্দার হোসেন,হাজী জসীমউদ্দীন,হাজী মো:জহিরুল ইসলাম,হাজী আনিসুর রহমান, হাজী শফিকুল ইসলাম, হাজী মিজান, হাজী আরিফুর রহমান, হাজী মনির হোসেন, হাজী সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, মৃত বাবুর আলী ফাউন্ডেশন এর উদ্যোগেএই ঈদ উপহার সামগ্রী বিতরণ এর আয়োজন করা হয়।যাতে গরীব-দুখিরা ঈদ উপলক্ষে কিছুটা হলেও উপকৃত হয়।অন্ততপক্ষে,২০০০ গরিব-দুঃখীদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।ঈদ উপহার সামগ্রী একদিকে যেমন কল্যাণমূলক একটি কাজ অন্যদিকে গরিব দুঃস্থদের জন্য এক আনন্দের বার্তা।
ঈদ উপহার সামগ্রী অনুষ্ঠানটির সৌজন্যে ছিলেন হাজী মো:জহিরুল ইসলাম। তিনি রাজধানী-৫৪নং আসনের কাউন্সিল পদপ্রার্থী।জীবনের অনেক চড়াই উৎরায় পেরিয়ে তিনি এখন কাউন্সিল নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।হাজী মো: জহিরুল ইসলাম এর কাছে তার অতীত জানতে চাইলে তিনি জানান,তিনি কম করে হলেও-৫২টি মামলা খেয়েছেন,এরপরও থেমে থাকেননি,এলাকার উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছেন। তিনি রাজধানী কামারপাড়ায়-১৬টি রোড নির্মাণ করেছেন তার উদ্যোগ,মাদকের বিরুদ্ধে তিনি প্রথম অভিযোগ তুলেছিলেন কামারপাড়া তে এবং সোচ্চার হয়েছিলেন কিভাবে মাদক নির্মূল করা যায়।তিনি আরো জানান,কাউন্সিল নির্বাচনে জয় হতে পারলে কিশোর গ্যাং নির্মূল করবেন। হাজী মো:জহিরুল ইসলামের সৌজন্যে এত বিশাল একটি ঈদ উপহার সামগ্রী গরিব-দুঃখীদের জন্য কল্যাণকর।
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ গন যথার্থ কল্যাণকর কাজ করার উদ্যোগ নিয়ে ভাষণ প্রদান করেন।ঢাকা-৫৪আসনের কাউন্সিল প্রার্থী হাজী মো: জহিরুল ইসলাম সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়েও কথা বলেন।
তিনি জানান, ঈদের আনন্দ গরীব- দুঃখীদের সাথে ভাগ করে নিতে চান আর এই জন্যই তাদের এই আয়োজন।অবশেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
Leave a Reply