বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লতিফকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে ব্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

গত ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর পর বিচার কার্য সম্পন্ন করে বিজ্ঞ আদালত ২৬ আসামির মধ্যে ০১ জনকে মৃত্যুদণ্ড, ১৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস প্রদান করেন।

রায় ঘোষণার পর থেকেই আসামিদের গ্রেফতারের জন্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল অদ্য ১৭/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৮:০০ ঘটিকার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাজীপাড়া এলাকা হতে অত্র হত্যাকান্ডের সাথে জড়িত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ লতিফ (৫৫), পিতা- মনির উদ্দিন, সাং- ব্রাহ্মণগাঁও, থানা- রুপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ, কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo