বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

সাবেক এমপি মনি’র উদ্যোগে যুক্তরাষ্ট্রে বানারীপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রব মৃধার স্মরণে দোয়া-মিলাদ

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৭ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের একাধিক বারের জননন্দিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুর রব মৃধার (৯৮) রুহের মাগফেরাত কামনায় যুক্তরাষ্ট্রে কোরআন খতম ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বরিশাল বিভাগ উন্নয়ন কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি’র উদ্যোগে
সোমবার (১৬ মার্চ) রাতে তারাবি ও পবিত্র শবে কদরের নামাজ শেষে জ‍্যামাইকা কুইনস মসজিদ মিশন সেন্টারে পাঁচ শতাধিক মুসল্লীর উপস্থিতিতে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম ও সরকারী কাজী আলহাজ্ব মুফতি গাজী মোঃ রফিকুল ইসলাম এ দোয়া-মিলাদ পরিচালনা করেন।
প্রসঙ্গত, আলহাজ্ব আব্দুর রব মৃধা শনিবার (১৪ মার্চ) দুপুর পৌণে ২টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে তাঁকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে নিজের প্রতিষ্ঠিত বায়তুল মোকাররম জামে মসজিদ লাগোয়া পারিবারিক কবরস্থানে স্ত্রী ও দুই ছেলের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo