
নিজস্ব প্রতিবেদক:
পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা।
আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয়। বর্তমানে লক্ষ্যবস্তু হওয়া মার্কিন ট্যাঙ্কারটিতে আগুন জ্বলছে বলে নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি তাদের পূর্ববর্তী সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে জানায়, আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নৌ-চলাচলের অধিকার সম্পূর্ণভাবে ইরান সরকারের নিয়ন্ত্রণে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশসমূহ এবং তাদের সমর্থকদের কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই প্রণালী দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না।
হরমুজ প্রণালীতে মার্কিন, ইসরায়েলি বা ইউরোপীয় কোনো জাহাজের উপস্থিতি শনাক্ত হওয়া মাত্রই সেটিতে হামলা চালানো হবে বলে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান