সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
বানারীপাড়ায় ব্রিজের মালপত্র চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সেই যুবদল নেতা বহিস্কার কক্সবাজারে অবৈধ বিচ দখল ও চাঁদাবাজি ইস্যুতে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অপপ্রচার খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বানারীপাড়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদারের প্রথম মৃত্যুবার্ষিকীকে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সাবেক আওয়ামী লীগ নেতা বর্তমানে হয়ে উঠেছেন বিএনপির ত্যাগী নেতা, তাও আবার এমপি জাহাঙ্গীর হোসেনের সাথে ছবি ভাইরাল বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ মিথ্যা মামলার ফাঁদে পড়ে সর্বহারা একজন রকি” উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা বানারীপাড়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বানারীপাড়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদারের প্রথম মৃত্যুবার্ষিকীকে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি,উপজেলা মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এটিএম মোস্তফা সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় শনিবার (২৮ ফেব্রুয়ারী) উপজেলার বেতাল গ্রামে তাদের পুরাতন বাড়ির জামে মসজিদে ইফতার ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিক,ব্যবসায়ী ও সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন। উল্লেখ্য
এটিএম মোস্তফা সরদার
গত বছরের ২৮ ফেব্রুয়ারী দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
মরহুম এটিএম মোস্তফা সরদার উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি ও বিডিএস’র সাবেক এরিয়া ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী নবীণ সংঘ,পাবলিক লাইব্রেরী,উজ্জীবন শিশু স্বাস্থ্য কেন্দ্র, ইয়াতিম খানা, হাই কেয়ার স্কুল ও নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম এটিএম মোস্তফা সরদার বানারীপাড়ার সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আঃ খালেক সরদারের জ্যেষ্ঠ ছেলে, বানারীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ইয়াসমিন রেজা নির্মলার স্বামী,উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন সরদার,পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সরদার ও মো. জাহিদ হোসেন সরদার এবং সাংবাদিক নাহিদ সরদারের বড় ভাই। সেনাবাহিনীর মেজর রিয়াদ হোসেন সাব্বির মরহুমের একমাত্র মেয়ে জামাতা । ওই বছরের ১ মার্চ সকাল ৯টায় বানারীপাড়া হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে উপজেলার বেতাল গ্রামে জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo