সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
বানারীপাড়ায় ব্রিজের মালপত্র চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সেই যুবদল নেতা বহিস্কার কক্সবাজারে অবৈধ বিচ দখল ও চাঁদাবাজি ইস্যুতে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অপপ্রচার খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বানারীপাড়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদারের প্রথম মৃত্যুবার্ষিকীকে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সাবেক আওয়ামী লীগ নেতা বর্তমানে হয়ে উঠেছেন বিএনপির ত্যাগী নেতা, তাও আবার এমপি জাহাঙ্গীর হোসেনের সাথে ছবি ভাইরাল বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ মিথ্যা মামলার ফাঁদে পড়ে সর্বহারা একজন রকি” উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা বানারীপাড়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযম, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। সংগঠনটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক খান সেলিম রহমান এবং মোহাম্মদ রমজান সরকারের উদ্যোগে মাতৃজগত পরিবারের আয়োজনে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরপুর-এ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান সেলিম রহমান। বিকেল থেকেই কার্যালয় প্রাঙ্গণে রোজাদারদের উপস্থিতিতে এক আবেগঘন ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সভাপতির বক্তব্যে খান সেলিম রহমান বলেন,রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই মাস কেবল রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অসহায়, দুঃস্থ ও রোজাদার মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত তাৎপর্য। সমাজের সামর্থ্যবানদের উচিত মানবকল্যাণে এগিয়ে আসা। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ ধরনের উদ্যোগ সেই দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরঙ্গজেব কামাল। তিনি বলেন,এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। সাংবাদিকদের সংগঠন যখন মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখে, তখন তা সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও অনুপ্রাণিত করে। রমজান আমাদের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ করে।
তিনি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র্য ও বৈষম্য দূর করার আহ্বান জানান এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুর রব মিয়া এবং সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন,
“সাংবাদিক সমাজ শুধু কলমের মাধ্যমে নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে। আজকের এই আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। রমজানের শিক্ষাকে ধারণ করে আমাদের সবাইকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু, দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির মোল্লা, মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. বদরুল আলম, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইসরাফিল , মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ফরাজী মুক্তার, যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদার, মোঃ বাবুল, জাহিদুল ইসলাম ও হারুন অর রশিদ জিন্নাহ। আমার বার্তার পত্রিকার স্টাফ রিপোর্টার আনিস লিমন, সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম খান, সাংবাদিক লালন। এছাড়াও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ মাহবুব উদ্দিন। সাংগঠনিক সম্পাদক ভূইয়া কামরুল হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান ও জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সুমন খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন মুন্না, দৈনিক আমাদের মাতৃভূমি স্টাফ রিপোর্টার মানজারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা উত্তর শাখার ব্যুরো প্রধান এস. এম. রফিকসহ মোঃ রাকিবুল ইসলাম, মোঃ তন্ময় চৌধুরী, মোঃ রিবণ রায়হান, মোঃ জাহাঙ্গীর আলম রাজু, মোঃ আতাউর রহমান এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় মুসলিম উম্মাহর ঐক্য, দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের সার্বিক মঙ্গল কামনা করা হয়। উপস্থিত সকলেই আমিন ধ্বনিতে অংশ নেন।
ইফতার বিতরণ শেষে অতিথি ও রোজাদাররা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতার গ্রহণ করেন। খেজুর, ফলমূল, পানি, শরবত ও বিভিন্ন খাদ্যসামগ্রী পরিবেশনের মধ্য দিয়ে আয়োজকদের আন্তরিকতা প্রকাশ পায়।
বৃহত্তর মিরপুর এলাকার সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এক আন্তরিক, ধর্মীয় ও মানবিক আবহে। রমজানের পবিত্রতায় উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo