রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Title :
উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা বানারীপাড়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ পূর্ব বিরোধের জেরে জাকিরের ওপর নৃশংস আক্রমণ, থানায় মামলা দায়ের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শের-ই বাংলার নাতি রাজুর স্ত্রী ও ছেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ আলীকদমে ছাত্র শিবিরের উপশাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি মামলা বাণিজ্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম এর উদ্যোগে সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান ভুয়া সাংবাদিকতার অভিযোগ প্রয়াত সম্পাদক মতিন সারোয়ারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় কৃতকর্মের জন্য দুঃসংবাদ পেলেন দুই বিএনপি নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ সংহতি পরিপন্থী নানা আচরণের কারনে উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে বহিস্কার ও সহসভাপতি শাহাদাত হোসেন মেননের পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে মেহেদী হাসান মিরাজকে প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পদ থেকে বহিস্কার ও শাহাদাত হোসেন মেননের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়।
এছাড়াও বহিস্কারাদেশ পত্রে বহিস্কৃত মিরাজের কোন অপকর্মের দায়ভার বিএনপি নেবে না এবং দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়। এদিকে দুই বিএনপি নেতার বহিস্কার ও স্থগিতাদেশের এ পৃথক দুটি পত্র বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo