বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

টঙ্গীতে ওএমএস ডিলারের নিকট চাঁদা দাবি ও হুমকির অভিযোগ

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৯ Time View

গাজীপুর স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরের টঙ্গীতে সরকার অনুমোদিত ওএমএস (Open Market Sale) ডিলার আঃ হক (৫৪)-এর নিকট চাঁদা দাবি ও হুমকির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী আঃ হক লিখিত অভিযোগে জানান, তিনি দীর্ঘদিন ধরে সরকার অনুমোদিত ওএমএস পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। অভিযোগে উল্লেখ করা মোঃ লিটন এবং লতিফ (৪৫) উভয়ে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে আসছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা নিজেদের গাজীপুর জেলা সরকারি খাদ্য কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে একাধিকবার তার কাছ থেকে টাকা আদায় করেছে। নিয়মিত টাকা না দিলে তাকে মারধর, ডিলারশিপ বাতিল এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি অজ্ঞাতনামা ব্যক্তিদের মাধ্যমেও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা রাতের বেলায় তার দোকানের তালা ভেঙে লুটপাটের চেষ্টা করে। এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি দুপুরের দিকে তারা কথিত সাংবাদিক পরিচয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভিডিও ধারণ করে এবং এককালীন ৩ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ডিলারশিপ বাতিল ও ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি মাসিক ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে আঃ হক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে  যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo