শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

কোনাবাড়ী আমবাগ নসের মার্কেটে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ Time View

জুলফিকার আলী জুয়েলঃ

গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ নসের মার্কেটের ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ১০মিনিটের দিকে হঠাৎ গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গুদামের ভেতরে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী চিৎকার শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে প্রায় ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। টানা প্রচেষ্টার পর আনুমানিক রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আগুনের কারণে গুদামে থাকা বিপুলহ পরিমাণ ঝুট পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অসতর্কতার কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুদামের মালামাল পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হবে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo