
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও জোট এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির এমএ হান্নান।
তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান মামুন (ঘোড়া) প্রতীক পেয়েছেন ৩৫ হাজার ২২০ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি (হাঁস) প্রতীকে পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুর গাছ) পেয়েছে ৮০ হাজার ৪৩৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী মো. আতাউল্লাহ শাপলা কলি নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি'র মুশফিকুর রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়েতে ইসলামীর প্রার্থী মো. আতাউর রহমান সরকার দাঁড়িপাল্লা নিয়ে পেয়েছে ৯১ হাজার ৭৯৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছে ৮৫ হাজার ৭৬৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র কাজী নাজমুল হোসেন তাপস ফুটবল নিয়ে পেয়েছে ৮৪ হাজার ৭০৮ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন গণসংহতি আন্দোলন ও বিএনপি জোট মনোনীত প্রার্থী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি মাথাল প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. মহসীন দাঁড়িপাল্লা নিয়ে পেয়েছে ৩৯ হাজার ৯৭৬ ভোট।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান