
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মলমল গ্রামের মলমল উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদের সামনে বিপদজনক সড়ক দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ স্বপন মিয়ার ছোট ছেলে ৫ বছর বয়সী শিশু মাহিন আহত হয়েছে।
ঘটনাটি ঘটে জাতীয় দৈনিক বঙ্গ সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিন ইরাক এর পৈতৃক বাড়ির সামনের সড়কটিতে সাংবাদিক মহিউদ্দিন ইরাক বাড়ি থেকে শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে আসে অতঃপর শিশু মাহিনের পিতা প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।
এই সড়কটি আকাঁবাকাঁ থাকায় কয়েকদিন পর পর দূর্ঘটনার খবর শোনা যায়।
দূর্ঘটনাকারী সিএনজি ড্রাইভার আরো দ্রুত গতি বাড়িয়ে শিশু মাহিন কে ধাক্কা দিয়ে শটকে পড়ে বলে সরেজমিনে জানা যায়, সিএনজি টি গফরগাঁও থেকে পাগলা থানা রোডে অতিরিক্ত গতি নিয়ে যাচ্ছিলো বলেও স্থানীয় প্রত্যক্ষদের কাছ থেকে জানা গেছে।
৭ ই ফেব্রুয়ারী, ২০২৬ ইং, শনিবার দুপুর ০২ টা ৫০ মিনিটে এই সড়ক দুর্ঘটনাটি হয়েছে।
শিশু মাহিন বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে আছে, সকলেই শিশু মাহিনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন, অল্পের জন্য চোখে বড় ধরনের আঘাত থেকে বেঁচে গেছে।
অত্র সড়কটি ঢাকা-গাজিপুর-মাওনা ওয়াবদা মোড় থেকে বরমী -পাগলা- গফরগাঁও-ভালুকা-কিশোরগঞ্জ সংযোগ হয়ে ময়মনসিংহ গিয়েছে।
সড়কটি চলাচলের জন্য ভালো উপযোগী হওয়ায় প্রতিদিন, ট্রাক-পিকআপ,প্রাইভেটকার,সিএনজি ও অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করে কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে সড়টিতে দূর্ঘটনা ঘটছে আহত ও নিহতের মতো ঘটনা।তাছাড়া আরো জানা যায় শিশু মাহিন দৈনিক ঢাকার ক্রাইম এর সম্পাদক এশিয়ান টেলিভিশন এর মাল্টিমিডিয়া রিপোর্টার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ মৃধার আত্নীয় হয়।
এই ঘটনায় মর্মাহত প্রকাশ করেছে সচেতন সমাজ এর গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ,জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন অনেকেই এমনটা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান