
বগুড়া থেকে:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ভাটরা এলাকার ম্যাটাল পাড়ায় এক তরুণীর কথিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের প্রভাবে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে এবং কোমলমতি ছেলে-মেয়েরা ভুল পথে ধাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে পুরো গ্রামের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই তরুণীর আচরণ নিয়ে এলাকায় কানাঘুষা চলছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে এবং মুহূর্তেই এলাকায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এলাকাবাসীর অভিযোগ, এসব অনৈতিক কর্মকাণ্ড সমাজের নৈতিক ভিত্তিকে ধ্বংস করছে এবং নতুন প্রজন্মকে ভয়ংকর ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।
এলাকাবাসীর বক্তব্য,
“একজনের লাগামহীন ও বেপরোয়া আচরণের কারণে পুরো এলাকার বদনাম হচ্ছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। সমাজকে কলুষিত করার অধিকার কারও নেই।”
এ বিষয়ে অভিযুক্ত তরুণীর পিতা আজিজ মিয়া বলেন,
“আমার মেয়ে খারাপ কাজে জড়িয়ে পড়েছে—এটা জানতে পেরে আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি এই অনৈতিকতার কোনো দায় নিতে চাই না।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, এ ধরনের ভিডিও শেয়ার করা শুধু অনৈতিকই নয়, এটি আইনত অপরাধও হতে পারে এবং এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে।
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা এবং সমাজবিরোধী ও নৈতিক অবক্ষয় সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান