
৪০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রস্তুত, থানায় ভুক্তভোগী
স্টাফ রিপোর্টার:
রাজধানীর গেন্ডারিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক যায়যায়দিন-এর সাংবাদিক জহিরুল ইসলামের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।ভুক্তভোগী জহিরুল ইসলামের অভিযোগ, গেন্ডারিয়া ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবের নেতৃত্বে তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। হামলার সময় তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর আহত অবস্থায় জহিরুল ইসলামকে গেন্ডারিয়া থানায় নেওয়া হয়। এ ঘটনায় মামলার এজাহার প্রস্তুত করা হয়েছে, যেখানে১ নম্বর আসামি: মাহবুব সভাপতি, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি,২ নম্বর আসামি: ফারুক — তার সহযোগী,এছাড়া ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।সহকর্মী সাংবাদিকরা জানান, একজন কর্মরত সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য ভয়াবহ হুমকি। তারা এ ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন।ঘটনার খবর পেয়ে সাংবাদিকদের একাধিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।গেন্ডারিয়া থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান