
স্টাফ রিপোর্টার:
কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নিজের অযোগ্যতা নিয়ে কখনো লজ্জিত হবেন না, কারণ এই অযোগ্যতাই হয়তো আপনার সবচেয়ে বড় শক্তির উৎস হতে পারে। ঠিক এমনি ভাবনা ও শক্তি নিয়ে একের পর এক বই লিখেছেন এইচ এম রিপন।
সোনামণি প্রকাশনী থেকে এইচ এম রিপনের প্রথম লেখা বই প্রকাশ পায় ২০২৫ সালের বইমেলায়। বইটির নাম দিয়েছিলেন ‘তবুও বলা হয়নি’। পাওয়া না পাওয়ার ভালোবাসা এবং ভালোবাসা একটি গভীর আবেগীয় অনুভূতি, যা মমতা, আকর্ষণ এবং অন্যের প্রতি শ্রদ্ধার সংমিশ্রণে তৈরি এই গল্পের বইটি।
শুধু এই ভালোবাসার গল্পেই থেমে নেই তিনি, এবার আরো নতুন দুই বই প্রকাশ করতে যাচ্ছেন। তবে এবার একটু ভিন্নতায় লিখেছেন বই গুলো। সেই সোনামণি প্রকাশনী থেকেই ছোট সোনামণিদের নিয়ে লেখা ‘চালাক শিয়াল আর বোকা বাঘ’ ও ‘ছোটদের হযরত ইব্রাহীম (আঃ) এর জীবনী’ বই প্রকাশ করবেন বইমেলায়।
এইচ এম রিপন বলেন, আমার প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থের নাম ছিল ‘তবুও বলা হয়নি’, অনেক না বলা অনুভবের গল্প ছিল সেখানে। এবার শিশুদের জন্য আসছে আমার লেখা নতুন দুইটি গল্পগ্রন্থ “চালাক শিয়াল আর বোকা বাঘ” ও ‘ছোটদের হযরত ইব্রাহীম (আঃ) এর জীবনী’
শিশুদের কল্পনার জগৎ আর শিক্ষণীয় আনন্দঘন গল্প নিয়ে সাজানো বই দুটি খুব শিগগিরই সোনামণি প্রকাশনী থেকে প্রকাশিত হবে। সবাই দোয়া ও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ছোটদের জন্য কিছু করতে পারা, আমার কাছে বড় আনন্দের ব্যাপার।
Leave a Reply