
সুমন খান :
রাজধানীর মিরপুর এলাকার রূপনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনব্যাপী পরিচালিত এই অভিযানে থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান থেকে তাদের আটক করা হয়।রূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (১৯ জানুয়ারি) থানা পুলিশের একাধিক টিম একযোগে অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি, ছিনতাই, মাদক সংশ্লিষ্টতা ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সোহাগ (২৭)
মোঃ রায়হানুর রহমান (৩১)মোঃ আতিকুর রহমান (২৫) মোঃ ফজলুল হক (২৬)মোঃ শামীম হোসেন বেপারী (৩০) মোঃ কবির হোসেন (২৫) মোঃ ফাহাদ ইসলাম (২২)পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানের সময় এলাকায় সন্দেহভাজন চলাচল ও অপরাধমূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।রূপনগর থানা পুলিশের একদায়িত্বশীল কর্মকর্তা জানান,এলাকায় অপরাদমন ওজননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।স্থানীয়রা জানান, সম্প্রতিএলাকায় অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বেড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে রূপনগর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান