
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আদাবর থানার শ্যামলী এলাকার একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, হোটেলটির ভেতরে নিয়মিতভাবে মাদক সেবন ও নারী বাণিজ্য পরিচালিত হচ্ছে, যা এলাকার সামাজিক পরিবেশ ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।অভিযোগে বলা হয়েছে, হোটেলটির ম্যানেজার ও মালিক (নাম: জামাল—অভিযোগ অনুযায়ী) এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। রাত গভীর হলে হোটেলটিতে সন্দেহজনক লোকজনের আনাগোনা বাড়ে এবং নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন নারীকে যাতায়াত করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, বিষয়টি একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে ভুক্তভোগী ও এলাকাবাসীর পক্ষ থেকে আদাবর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারা দ্রুত তদন্ত করে প্রআদাবরে আবাসিক হোটেল ঘিরে মাদক ও নারী বাণিজ্যের অভিযোগ য়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি জোর দাবি জানিয়েছেন।এ বিষয়ে আদাবর থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না এলাকাবাসীর মতে, দ্রুত অভিযান চালিয়ে হোটেলটির কার্যক্রম তদারকি না করলে অপরাধ আরও বাড়তে পারে। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান