
বিনোদন প্রতিবেদক:
বিনোদন জগত বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত বিশাল একটি ক্ষেত্র। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিনোদন জগতের প্রধান মাধ্যমগুলো সিনেমা, সঙ্গীত, নাটক ও সোশ্যাল মিডিয়া। তবে বর্তমানে সঙ্গীত তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
এমনি কিছু ভাবনা নিয়ে সম্প্রতি নাজিম আহমেদ নির্মাণ করেছেন 'মিঃ কাইল্লা' গানের মিউজিক ভিডিও। গানটিতে অভিনয় করেছেন নাজিম আহমেদ, খান রসনি, মুকুল জামিল, জান্নাত জাহান, রনি।
গীতিকার, সুর সংগীত করেছেন হাসান ইয়াহিয়া, কন্ঠ দিয়েছেন অনামিকা ওরিন। নাচের অংশে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন কোরিওগ্রাফার এম ডি শামীম। সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে মিউজিক ভিডিও 'মিঃ কাইল্লা'।
গীতিকার হাসান ইয়াহিয়া বলেন, , 'মিঃ কাইল্লা’ গানের কথাগুলো আমাকে ভীষণভাবে ছুঁয়েছে। পরিচালক নাজিম আহমেদের সঙ্গে আগেও কাজ করেছি। তার নির্মাণশৈলীর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।
পরিচালক নাজিম বলেন, হাসান ইয়াহিয়া ভাইয়ের লেখা গানটি দারুণভাবে ফুটে উঠেছে। এবং অসাধারণ কণ্ঠ দিয়েছেন অনামিকা ওরিন। গানটি শুনে আমি নিজেই অভিনয় করেছি। আমার ও খান রসনির রসায়ন, ভিডিওতে আলাদা মাত্রা যোগ করেছে। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই ভিডিওটি নির্মাণ করেছি। একটানা ২৮ ঘন্টার পরিশ্রমের কষ্ট ও আনন্দ দুটোই এই গানটিতে রয়েছে।
উল্লেখ্য, মিউজিক ভিডিও 'মিঃ কাইল্লা' ২ জানুয়ারি ২০২৬ শে চিত্র বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। শ্রোতা-দর্শকদের মাঝে গানটি ইতিবাচক সাড়া ফেলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান