বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের গণজোয়ার

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ Time View

সুমন খান:

মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ করেছে আসনটির তৃণমূলের নেতাকর্মীরা।
মঙ্গলবার(১৮ নভেম্বর) বিকেলে জেলার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে কাজী সালিমুল হক কামাল কে আসনটিতে প্রার্থী ঘোষণার দাবিতে এই সমাবেশ করেন তারা। শালিখা মহম্মদপুর এবং মাগুরা সদর উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। সমাবেশ শুরুর পূর্বেই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেসস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।শালিখা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা ছিলেন শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু। এছাড়াও উপস্থিত ছিলেন মহম্মদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আজম খান সাবু, মহম্মদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আখতারুজ্জামান আক্তার।
এ সময় আসনটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হতে দেখা যায়। সমাবেশে প্রধান অতিথি তৃণমূলের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আসনটিতে ধানের শীষের মনোনয়ন চূড়ান্ত করবেন দলের নীতি নির্ধারণী ফোরাম এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, তৃণমূলের এই জনপ্রিয় নেতাকে এই আসনে নমিনেশন না দিলে ধানের শীষের বিজয় নিশ্চত করে তারেক রহমানের হাতে আসনটি তুলে দেওয়া কঠিন হবে। স্থানীয় নেতাদের দাবী নিতাই রায় নিবার্চন করলে মাগুরা-২ আসন হাত ছাড়া হবে। শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন টুকু বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, বিগত তিনটি নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। এবারের নির্বাচনেও তিনি নিশ্চিত পরাজিত হবেন। মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু বলেন, জনবিচ্ছিন্ন এ নেতার মনোনয়ন বহাল রাখলে আসনটি হাত ছাড়া হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন টুকুসহ বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মি। এছাড়াও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব মো. আকতারুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস আলী সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. মাহামুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী হিরো, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, বাবুখালী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. তৈয়েবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. টিপুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo