
প্রীতি রানী সাহা।
দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর উত্তরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ৩১ দফার লিফলেট বিতরণ করেছে ছাত্রদল।
শনিবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবু ও বিএনপি নেতা পলাশের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা উত্তরার বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন।
গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে প্রণীত এই ৩১ দফার রূপরেখায় রয়েছে সংবিধান সংস্কার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং অর্থনৈতিক মুক্তির মতো গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
নেতাকর্মীরা জানিয়েছেন, জনগণের মৌলিক সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণের বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়াই এই প্রচার কর্মসূচির মূল উদ্দেশ্য।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরার প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান