বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিপীড়িত নাগরিক সমাজের গণথাব্রানো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাবেচায় কোটি টাকার দুর্নীতির অভিযোগে বর্তমান পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের অপসারণের দাবি উঠেছে। এ দাবিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে গণথাব্রানো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নিপীড়িত নাগরিক সমাজের ও কুমিল্লার ছাত্র-জনতা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের ওষুধপত্র (এমএসআর) গ্রুপে প্রায় পাঁচ কোটি টাকার কেনাকাটায় বড় অংকের অনিয়ম হয়েছে। বিশেষ করে ইনজেকশন পেনটোথাল সোডিয়াম (১ গ্রাম পানিসহ) ৪ হাজার ভায়েল ক্রয় করা হয়েছে এক হাজার ২৯৯ টাকা দরে, যেখানে খুচরা বাজারে এর মূল্য মাত্র ১০১ টাকা। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪৭ লাখ ৯২ হাজার টাকা। অথচ সরকারি নীতিমালায় এমআরপি দরের বাইরে ওষুধ কেনার সুযোগ নেই।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বরং, প্রতিবারই নতুন নতুন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে পরিচালকসহ দুর্নীতির সঙ্গে জড়িত চিকিৎসক ও কর্মচারীদের অবিলম্বে অপসারণের দাবি জানান তারা।
নিপীড়িত নাগরিক সমাজের সদস্য সচিব ও ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক ফারুক আল নাহিয়ানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাশেদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মো. সামদানী, ইনকিলাব মঞ্চ কুমিল্লার ডা. বশির আহমেদ, ডা. ইমরান, আফজাল হোসেন, ওমর ফারুখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য খালিদ হোসেন, আব্বাসউদ্দিনসহ ভুক্তভোগী ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo